জুড়ীতে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে বড়োরা। এতে দুই পক্ষের সাত জন আহত হয়েছেন। শনিবার রাত ৮টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও (কাটানালারপার) গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়।
জানা যায়, স্থানীয় কামরুল ইসলাম ও মামুন আহমদ নামের দুই শিশু কয়দিন পূর্বে ঝগড়া করেন। বিষয়টি সালিশে সমাধান করার কথা ছিল। তার আগেই শনিবার রাতে এক পক্ষ অপর পক্ষের কয়েকজনকে মারার জন্য ধাওয়া করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।