সাধারণ ছুটি চলাকালীন এনআরবিসি ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে বাংলাদেশের যে কোনো এটিএম বুথ থেকে টাকা তোলা যাচ্ছে কোনো রকম ফি ছাড়াই। উত্তোলনের সময় ফি কর্তন করা হলে পরবর্তীতে কর্তনকৃত ফি গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। উল্লেখ্য, ‘মাইএনআরবিসি’ ইন্টারনেট ব্যাংকিং এবং ‘এনআরবিসিপ্লানেট’ অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা দৈনন্দিন ব্যাংকিংয়ের নানাবিধ কাজ সহজে ঘরে বসেই সম্পাদন করতে পারবেন। এছাড়াও গ্রাহকরা সহজেই তাদের অ্যাকাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যে কোনো বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই।—প্রেস বিজ্ঞপ্তি