মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের সমর্থনে দুটি উদ্যোগের কথা ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। একটি হলো—ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্বে হোয়াটসঅ্যাপ করোনা ভাইরাস ইনফরমেশন হাব-এর বিশ্বব্যাপী উদ্বোধন এবং আরেকটি হলো—পোয়েন্টার ইনস্টিটিউটের আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ককে (আইএফসিএন) ১ মিলিয়ন ডলার অনুদান প্রদান। বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সাধারণ টিপস এবং তথ্য প্রদান করবে যাতে গুজব ছড়ানো কমে এবং ব্যবহারকারীরা সঠিক স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পায়। আইএফসিএনকে দেওয়া হোয়াটসঅ্যাপের ১ মিলিয়ন ডলারের মাধ্যমে করোনা ভাইরাস ফ্যাক্টস অ্যালায়েন্সের ফ্যাক্ট-চেকিং- এর কাজ চলবে যা কমপক্ষে ৪৫টি দেশের ১০০টিরও বেশি স্থানীয় সংস্থায় পৌঁছাবে। গত এক বছরে হোয়াটসঅ্যাপ সরাসরি ১২টিরও বেশি ফ্যাক্ট চেকিং সংস্থাকে সরাসরি হোয়াটস অ্যাপে সংযুক্ত করতে কাজ করেছে। —প্রেস বিজ্ঞপ্তি