করোনা মোকাবিলায় ডিপোজিটরদের অগ্রিম ইন্টারেস্ট প্রদান

দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে গ্রাহকের ঘরে থাকা নিশ্চিত করতে ডিপোজিটরদের অগ্রিম ইন্টারেস্ট প্রদান করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকায় ডিপোজিটরদের ৫ এপ্রিল ২০২০ পর্যন্ত পরিশোধযোগ্য মাসিক/পাক্ষিক সব ইন্টারেস্ট অগ্রিম প্রদান করেছে আইপিডিসি।

করোনা মহামারি রোধে দেশের সাধারণ জনগণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। সরকারের নির্দেশনা মানা হচ্ছে কি না—তা নিশ্চিত করার জন্য রাস্তায় নামানো হয়েছে সেনাবাহিনী। পুলিশ প্রশাসনও প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের এই কঠিন পরিস্থিতিতে গ্রাহকরা যাতে নিশ্চিন্তে ঘরে থাকতে পারেন, তার জন্য আইপিডিসি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া করোনা সংক্রমণ রোধে আইপিডিসির কর্মীরা ‘ঘরে বসে অফিস’ করছেন এবং গ্রাহকের সব চাহিদা পূরণ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। —প্রেস বিজ্ঞপ্তি