করোনা ভাইরাসের কারণে হাসপাতালে এসে চিকিত্সাসেবা নেওয়া কষ্টকর হয়ে পড়েছে। এমতাবস্থায় জরুরি কোনো কারণে বা দীর্ঘমেয়াদী রোগের ধারাবাহিক চিকিত্সা পরামর্শ দেওয়ার জন্য ইউনাইটেড হসপিটাল টেলি-মেডিসিন সেবার মাধ্যমে ঘরে বসেই রোগ চিকিত্সা সহায়তা পাওয়া যাবে। স্কাইপের মাধ্যমে কম্পিউটার বা মোবাইল ফোনে ইউনাইটেড হসপিটালের টেলি-মেডিসিন সেবায় অভিজ্ঞ কনসালট্যান্টদের চিকিত্সা পরামর্শ নিতে ১০৬৬৬ অথবা ০২-৯৮৫২৪৬৬ নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, নির্ধারিত সময়ে স্কাইপের সাহায্যে সরাসরি চিকিত্সকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কনসালটেশন নেওয়া যাবে। টেলি-মেডিসিন সেবার আগেই রোগীর পূর্ববর্তী চিকিত্সাপত্র ও রিপোর্ট ইমেইল বা ছবি তুলে স্কাইপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে।
ইউনাইটেড হসপিটালের ইন্টার্নাল মেডিসিন, কার্ডিওলজি, নেফ্রোলজি, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কপিক সার্জারি, নিওনেটোলজি ও পেডিয়াট্রিক্স, অবস্ অ্যান্ড গাইনি, ডায়াবেটিস ও অ্যান্ডোক্রাইনোলজি, ইএনটি, রেসপিরেটরি মেডিসিন, অর্থোপেডিক্স, নিউরোলজি, নিউরোসার্জারি, গ্যাস্ট্রো এন্টেরোলজি, ক্যান্সার এবং অপথ্যালমোলজি (চক্ষু) রোগের অভিজ্ঞ কনসালট্যান্টগণ রোগীদের টেলি-মেডিসিন সহায়তা দেবেন। এসব রোগীদের চিকিত্সা ধারাবাহিকতা পরবর্তী টেলি-মেডিসিন সেবা বা পরবর্তীতে রোগীর সাক্ষাত্ হাসপাতাল ভিজিটের সময় নিশ্চিত করা হবে।—প্রেস বিজ্ঞপ্তি