উলিপুরে ৬০০ হতদরিদ্র শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলায় করোনা ভাইরাসের বিস্তার রোধ ও চলমান পরিস্থিতি মোকাবিলায় ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল, একটি লাক্স সাবান ও হাফ কেজি লবণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উলিপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ।