ডিমলায় বিদ্যুতের তারে জড়িয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিমলায় ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকালে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই গ্রামের মাহাবুল ইসলামের ছেলে ও ঠাকুরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র তাওহিদ ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।