সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ আরো বেগবান ও কার্যকর করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ তহবিলে বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সদস্যদের এক দিনের বেতনের পাশাপাশি সেনা কল্যাণ সংস্থা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লি., বাংলাদেশ ডিজেল প্লান্ট লি. ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সর্বমোট ২৫ কোটি টাকা দেওয়া হয়। একই ধারাবাহিকতায় সব নৌ-সদস্যের এক দিনের বেতন ও নৌবাহিনী পরিচালিত অন্যান্য প্রতিষ্ঠান থেকে সর্বমোট সাড়ে ৪ কোটি টাকা এবং সব বিমান সদস্যদের এক দিনের বেতন বাবদ ১ কোটি ২০ লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।—আইএসপিআর