পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাবের কারণে দেশে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে মাঠ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। 

দেশের উদ্ভূত পরিস্থিতিতে বাজার ব্যবস্থা পর্যবেক্ষণ ও আমদানি-রপ্তানি বিষয়ে তথ্য সরবরাহের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুর রহিম খান (মোবা.০১৭১১৩৬৮৪২৬), সিনিয়র সহকারী সচিব আশরাফুর রহমান-(মোবা. ০১৭১৬১৫৪০২০) এবং সহকারী বাণিজ্য পরামর্শক মো. জিয়াউর রহমান (মোবা. ১০৭১২১৬৮৯১৭) দায়িত্ব পালন করছেন।

এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরুরি সেবা প্রদানের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। প্রয়োজনে মোবাবইল নম্বর-০১৮১৯৪০৪৭৩০ এবং ভোক্তা বাতায়ন নম্বর ১৬১২১-এ যোগাযোগ করা যাবে।

ছুটির মধ্যে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) মাঠ পর্যায় পর্যন্ত তাদের পণ্য বিক্রয়ের কার্যক্রম চালু রেখেছে। টিসিবিতেও একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর- ০২- ৫৫০১৩৪৪৭।

উল্লেখ্য, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টিসিবি কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার ছুটি বাতিল করা হয়েছে।