সাভারে ৫ বছর বয়সি এক শিশুকে টিভি দেখানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শিশুটির চিত্কারে অন্যান্য প্রতিবেশী ও স্থানীয়রা ধর্ষণের চেষ্টাকারী শান্ত শেখকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা শনিবার রাতে সাভার মডেল থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। রবিবার দুপুরে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে ধর্ষণের চেষ্টাকারী লম্পট শান্ত শেখকে আদালতে পাঠানো হয়েছে। সাভার পৌর এলাকার চাপাইন রোডের বাসায় এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ৫ বছর বয়সি এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।