চালডাল ডটকমে মিলছে কাজের সুযোগ

করোনায় যখন সারাদেশ লকডাউন তখন দেশের শীর্ষ অনলাইন গ্রোসারি শপ চালডাল ডটকম সবাইকে সহযোগিতা করতে কাজ করে যাচ্ছে। লকডাউনের সময়টাই বেড়েছে চালডাল ডটকমের অর্ডার। আর অর্ডার বৃদ্ধি পাওয়ার কারণে প্রয়োজন হয়ে পড়েছে ডেলিভারি কর্মীর। প্রতিষ্ঠানটি এখন খুঁজছে নতুন কর্মী। তাই এবার সুযোগ মিলছে চালডাল ডটকমে যুক্ত হয়ে কাজ করার। চালডাল ডটকমের হেড অব গ্রোথ ওমর শরিফ ইবনে হাই বলেন, ‘করোনায় লকডাউন হওয়ায় প্রচুর অর্ডার বেড়েছে। তবে আমরা অর্ডার নিচ্ছি আমাদের ক্যাপাসিটি অনুযায়ী। যতটুকু ডেলিভারি দেওয়া সম্ভব ততটুকুই অর্ডার প্রতিদিন নেওয়া হচ্ছে। হোম ডেলিভারির ওপর চাপ বাড়ায় বাইকার, সাইক্লিস্ট, ডেলিভারি এক্সিকিউটিভ ও পণ্য বাছাইকারী প্রয়োজন। —প্রেস বিজ্ঞপ্তি