শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের নাটক ‘ঢাক বাজলো ঢাকায়’ চ্যানেল আইতে প্রচার হবে আজ বিকেল ৩টা ০৫ মিনিটে। এটি পরিচালনার পাশাপাশি আফজাল হোসেন ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন। আরা অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসন প্রবাল, আফজাল হেসেন প্রমুখ। মাঝে মাঝে ছোটকাকু এমন সব কথা বলেন যে কথাটা শোনার পর মনে হয় কথাটা তো সবার জানা। কিন্তু কথাটা তারপরও কেন সবার মনে আসে না? মানুষ ভাবে এক হয় আরেক। ফোনটা রাখার সময় ভেবেছিলাম, নাছোড়বান্দা ওই মহিলার কাছ থেকে ছাড় পেলাম। তখন ছিল বিকেল ৪টা। আর এখন ঠিক ৩ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার আমরা রওনা দিয়েছি কণ্ঠশিল্পী আবিদুর রহমানের বাড়ির দিকে। ভদ্রমহিলা ভেতরে এলেন। আসতে আসতেই বললেন, বুঝতেই পারছেন। আমার প্রয়োজনটা কত জরুরি। সে জন্য ফোনটা রেখেই চলে এসেছি। এখন যদি আপনার ছোটকাকু ২ ঘণ্টা পর দেখা দেন তাতে আমার আপত্তি নেই। আমি অপেক্ষা করবো। কে অপেক্ষা করবে?