রঙ্গরস

গির্জার পাদ্রী লক্ষ করে দেখলেন যে রোজ এক বুড়ো এক বাচ্চা ছেলেকে নিয়ে চার্চে এসে সামনের বেঞ্চিতে বসে ঘুমাতে থাকেন। ব্যাপারটিতে তিনি মনে মনে খেপে উঠলেন। তাই একদিন সে বাচ্চা ছেলেটিকে ডেকে বললেন যে সে যদি তাঁর সঙ্গে আসা ঐ বুড়োকে জাগিয়ে রাখতে পারে তবে পাদ্রী তাকে রোজ ৫০ সেন্ট করে দেবেন। বাচ্চাটি তার কথায় রাজি হলো। এবং এরপরের থেকে কোনোরকমে ঠেলেঠুলে বুড়োকে জাগিয়ে রাখতে লাগল। আর পাদ্রীও তাঁর কথামতো বাচ্চাকে ৫০ সেন্ট করে দিতে লাগলেন। কিন্তু ক’দিন পরেই দেখা গেল বুড়ো আবার ঘুমাচ্ছেন। এবং তাঁর পাশে বাচ্চাটি তাঁকে জাগানোর কোনো চেষ্টাই করছে না। পাদ্রী তাকে ডেকে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার তোমার সঙ্গে তো এরকম কথা ছিল না।

—আমি কী করব। তাকে বিরক্ত না করার জন্য আমাকে সে এখন রোজ ১ ডলার করে দিচ্ছে।