সাবধানতার মার নেই—কথাটি ভুলে গেলে বড়ো ভুল হবে। বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করা প্রাণঘাতী করোনা ভাইরাস এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশ ও অঞ্চলে। অথচ আমাদের দেশের মানুষ এ বিষয়ে এখনো তেমন সচেতন নয়। অনেক গ্রাম বা মহলায় দেখা যাচ্ছে জনসমাগম। এতে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা শত ভাগ। অনেকের মুখে শুনতে পাই, করোনা আমাদের ধরবে না! কিন্তু বাঁচতে হলে জানতে হবে ও সচেতন হতে হবে। দেখা যাচ্ছে মাস্ক ছাড়াই রাস্তাঘাটে বের হতে। কেউ তো জানে না কে সংক্রমণের শিকার হবে? সুতরাং সচেতনতার বিকল্প নেই। স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলতে হবে। আসুন আমরা সচেতন হয়ে করোনা ভাইরাস থেকে নিজেকে ও নিজের দেশকে মুক্ত রাখি।
আমিনুল ইসলাম আশিক
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ,
সরকারি নাজিমউদ্দীন কলেজ, ঢাকা