নেত্রকোনায় ১০০ পিপিই পেলেন চিকিত্সকরা

নেত্রকোনা প্রতিনিধি

চিকিত্সকদের জন্য আরো ১০০ পিপিই প্রদান করা হয়েছে। নেত্রকোনা জেলা আওয়ামী লীগ নেতা ড. দীপায়ন সরকার সোমবার নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খানের কাছে ১০০ পিপিই, সাবান, গ্লাভস এবং বিপুলসংখ্যক মাস্ক প্রদান করেছেন।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম বলেন, উন্নতমানের ১০০ পিপিই পাবার পর এখন মোট ৩৫০ পিপিই পাওয়া গেছে। জেলা সদরসহ উপজেলা হাসপাতালের চিকিত্সকদের জন্য এই সমস্ত পিপিই পাঠানো হয়েছে। এদিকে ড. দীপায়ন নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জন্যও পিপিই এবং করোনা প্রতিরোধ সামগ্রী প্রদান করেছেন।