ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
মুলাডুলি ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সোমবার মামলার পর অভিযুক্ত জাহিদ হাসানকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। মামলায় অভিযুক্ত আরেক জন পলাতক রয়েছে। অপরদিকে ধর্ষণের শিকার ঐ শিক্ষার্থী বর্তমানে পাবনা সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে বলে ঈশ্বরদী থানা পুলিশ নিশ্চিত করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অরবিন্দ সরকার জানান, গত ২৭ মার্চ সন্ধ্যায় ঐ শিশু শিক্ষার্থীকে নতুন বউ দেখানোর কথা বলে দুই জন ধর্ষণ করে। পরদিন ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী হাসপাতালে ও পরে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। মামলার পর এক জনকে গ্রেফতার করা হয়েছে।