মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মোংলা বন্দরে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখের ব্যক্তিগত তহবিল থেকে এই পিপিই ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় পিপিইগুলো গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেয় মোংলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ এইচ এম দুলাল।
এ সময় মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, আহসান হাবিব হাসান, এম এ মোতালেব, আমির হোসেন আমু, মনিরুল ইসলাম দুলু, আবু হোসাইন সুমন, মাহমুদ হাসান, আবুল হাসান, শফিকুল ইসলাম শান্ত, এম এম ফিরোজ, একরামুল হক, ইব্রাহিম হোসেন, সোহাগ মোল্লা, জসিম উদ্দিনসহ অন্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।