বান্দরবান প্রতিনিধি
জেলায় হাসপাতাল এবং হোম কোয়ারেন্টাইনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। ইতিমধ্যে ১৪ দিনের সময়সীমা পূর্ণ করে ২৭ জন বাড়িতে ফিরেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ অংসুপ্রু মারমা। তিনি বলেন, বান্দরবানে ১১০ জনের মধ্যে ৯ জন রয়েছে হাসপাতালে। বাকিরা হোম কোয়ারেন্টাইনে আছে। বিদেশ থেকে আসা লোকজন বাড়তে থাকায় কোয়ারেন্টাইনের সংখ্যা বাড়ছে। তবে ইতিমধ্যে ১৪ দিনের সময়সীমা পূর্ণ করে স্বাভাবিক হয়ে ফিরেছে ২৭ জন। এখনো পর্যন্ত জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।