মানিকগঞ্জ প্রতিনিধি
করোনার ছুটিতে মানিকগঞ্জে গ্রামের বাড়ি গিয়ে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন সাইফুল ইসলাম (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী। গত ২৭ মার্চ রাতে নিখোঁজের পর ঘিওর থানায় সাধারণ ডায়রি করেছেন তার ছোটো ভাই শরিফুল ইসলাম।
সাইফুলের চাচাতো ভাই অহিদুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় এক সপ্তাহ আগে বাড়িতে আসে সে। গত ২৭ মার্চ রাত ১০টার পর বাড়ি থেকে হঠাত্ নিখোঁজ হন তিনি। তার ব্যবহূত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মিলছে না।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, নিখোঁজের বিষয়ে তার ভাই থানায় সাধারণ ডায়েরি করেছেন। সন্ধানে চেষ্টা অব্যাহত আছে।