একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই এই স্লোগানে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আক্কেলপুরে বৃহস্পতিবার জনগণের মুখোমুখি জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থীরা এলাকার উন্নয়নে কাজ করার শপথ ও অঙ্গিকার করেন। স্থানীয় শহীদ ছমির মন্ডল স্মৃতিপার্কে সুজন-সুশাসনের জন্য নাগরিক জয়পুরহাট জেলা কমিটির আয়োজনে সংসদ সদস্য প্রার্থীদের অংশগ্রহণে জনগণের মুখোমুখি অনুষ্ঠান সুজনের জেলা কমিটির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আব্দুল বাকী (হাতপাখা) ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মোঃ শাহজামান তালুকদার (কোদাল)। তবে অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান উপস্থিত ছিলেন না।