আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে এক শিশু ট্যাটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কালাপাহাড়িয়া তদন্তকেন্দ্রের এ এস আই আমিনুল জানায়, পূর্বশত্রুতার জের ধরে ঐ সময় ইউপি সদস্য ইব্রাহিমের লোক শেখ ফরিদ প্রতিপক্ষ তাজি মাদবরের লোক রাধানগর বাজারে কুপিয়ে আহত করে। এই খবর পেয়ে ্ইব্রাহিমের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বের হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নাদিয়া ১০ নামের একটি শিশু ট্যাটাবিদ্ধসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে শেখ ফরিদ ও নাদিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত ছয় জনকে বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। ট্যাটাবিদ্ধ নাদিয়া ঐ গ্রামের জোহর আলীর মেয়ে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।