সাতক্ষীরা-২ (সদর) আসনের ১৩৭ কেন্দ্রে ইভিএমে পরীক্ষামূলক ভোট

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা-২ (সদর) আসনের ১৩৭টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে পরীক্ষামূলক ভোটগ্রহণ শুরু হয়েছে। হাতে-কলমে ভোটারদের ইভিএম পদ্ধতিতে ভোটদানের প্রশিক্ষণ শেষে পরীক্ষামূলক ভোটগ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ভুল এড়াতে মক ডেমো ভোটের এ আয়োজন করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, সদর আসনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সাতক্ষীরার সকল কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক লোকবল দিয়ে মক ভোটগ্রহণ করা হচ্ছে।