রংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দম্পতিসহ অটোরিকশার চার যাত্রী নিহত

পীরগাছার ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ দুই জন গুরুতর আহত হয়েছে। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল উপজেলার অন্নদানগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পীরগাছা উপজেলার কিশামত সুকান পুকুড় গ্রামের অটোরিকশা চালক হামিদুল ইসলাম দুখু (৪২), লালমনিরহাটের মাঝবাড়ী গ্রামের নুরনাহার বেগম (৩৫),  স্বামী মৃদুল (২৬) ও স্ত্রী সুমি বেগম (২৪)।  তাদের সাত বছরের শিশু সকাল ও একই এলাকার হানিফা বেগম রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

শেরপুর (বগুড়া): শেরপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মো. রিপন হোসেন (২৯) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। গতকাল সোমবার উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর (ফায়ার সার্ভিস অফিসের সামনে) এ দুর্ঘটনা ঘটে। রিপন হোসেন ভোলা জেলার লালমোহন উপজেলার চাকিতিয়া গ্রামের সুলতান হোসেনের ছেলে।