গতকাল বৃহস্পতিবার কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব. সুবিদ আলী ভুঁইয়া এমপির নেতৃত্বে দাউদকান্দিতে বিশাল শোডাউন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আউয়াল সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভপতি সাংবাদিক মোহাম্মদ শাহজাহান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন, বাংলাদেশের ডেপুটি এ্যাটর্নি জেনারেল অ্যাড. শফিউল বশর ভা্লারি, দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল হাসেম সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, সহ-সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি বাসুদেব ঘোষ, দাউদকান্দি পৌর আওয়ামী লীগ সভাপতি আহম্মেদ উল্লাহ, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ।