যুক্তরাষ্ট্রে ট্রাকে তুলে সরানো হচ্ছে মরদেহের স্তূপ

চীন থেকে করোনার উৎপত্তি হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।  করোনা ভাইরাসে ক্রমেই দেশটিতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে৷  পুরো যুক্তরাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ এমন পরিস্থিতিতে  নিউ ইয়র্কের হাসপাতালের বাইরে শীততাপ নিয়ন্ত্রিত ট্রাকে মরদেহ তোলার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।  গত রবিবার (২৯ মার্চ) ব্রুকলিন হসপিটালের একজন নার্স একটি ছবি শেয়ার করেছেন, তাতে দেখা যায়- ট্রাকে মরদেহ সারি করে রাখা আছে। 

নিউইয়র্ক শহরের বেশিরভাগ হাসপাতালের মর্গে আর নতুন করে মরদেহ রাখা সম্ভব হচ্ছে না বলে এমনটি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 ভিডিওটিতে দেখা যায়, হাসপাতালের কর্মীরা ট্রাকে মরদেহ তুলে দিচ্ছেন। মাত্র সাত ঘণ্টার মধ্যে মারা যাওয়া অন্তত ১০০ জনের দেহ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই ট্রাকগুলো ব্যবহার করা হয় বলে জানা গেছে।  এদিকে নিউ ইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও জানিয়েছেন,   করোনায় আক্রান্ত হলে বাড়িতে বসে থাকলে তার ৫০০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে ৷


 
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২৬৬ জন। মারা গেছেন ৩ হাজার ১৭০ জন। ডেইলি স্টার।   

ইত্তেফাক/এআর