নীলফামারীতে দুই লক্ষাধিক গর্ভবতীকে প্রসবপূর্বক সেবা দেওয়া হয়------স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

কমিউনিটি ক্লিনিকের স্বাভাবিক প্রসব ফলপ্রসূ হওয়ায় নীলফামারী জেলার ১৫টি ক্লিনিকের কমিউনিটি স্কিল বার্থ এজেন্ডদের (সিএসবি) পুরস্কৃত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। নীলফামারী সিভিল সার্জনের আয়োজনে বুধবার বিকেলে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে তাদের পুরস্কৃত করা হয়। এ ছাড়াও  সদরের তছির উদ্দিন কমিউনিটি ক্লিনিকের সিএসবি মনছুরা আকতারসহ ১৫ জনের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা।

সিভিল সার্জন রণজিত্ কুমার বর্মণের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. অমল চন্দ্র শাহা, নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম শাহ, বিএমএ -এর সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, সদর হাসপাতালে আবাসিক চিকিত্সা কর্মকর্তা ডা. আবুল আসাদ, শিশু বিশেষজ্ঞ ডা. দীলিপ কুমার রায়, সৈয়দপুর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন প্রমুখ।

জেলার ১৯২টি কমিউনিটি ক্লিনিকের সিএসবি ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) উপস্থিত ছিলেন।