মনপুরায় নৌকা মার্কার পথসভা

মনপুরা উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বুধবার নৌকা মার্কার পথসভা মাষ্টারহাট বাজারে অনুষ্ঠিত হয়েছে। উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম সিরাজ কাজীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম শাহজাহান, উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন।

সভায় বক্তব্য রাখেন উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. মোতাহার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. ছিদ্দিকুর রহমান, উত্তর সাকুচিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. সোহেল প্রমুখ।

বক্তারা বলেন, ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে। দেশের উন্নয়ন চাইলে নৌকার বিকল্প নেই।