পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ প্রার্থীর জনসভা

পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনের আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট নূরল ইসলাম সুজন এমপি বলেছেন, যাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে তাকেই ভোট দিন। যারা দেশের জন্য কোনো উন্নয়ন করেনি তাদের ভোট না দিয়ে, যারা মানুষের জন্য কাজ করছে এবং করবে তাদেরই ভোট দিন। আপনারা নৌকা মার্কায় ভোট দিন, আমরা বিগত দিনের মতো উন্নয়ন দেব।

বুধবার দেবীগঞ্জের সোনাহার হাইস্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।