উলিপুরে জেপি প্রার্থীর পথসভা

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জাতীয় পার্টি জেপি মনোনীত প্রার্থী প্রকৌশলী মন্জুরুল হকের এক  নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উলিপুর পুরাতন বাসস্ট্যান্ডে বাইসাইকেল মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী মন্জুরুল হক, উপজেলা কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক মানিক, যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম, সাংবাদিক মমিনুল ইসলাম প্রমুখ। প্রকৌশলী মন্জুরুল হক বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে বাইসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে উলিপুরের উন্নয়ন হবে। বিগত সময়ে কোনো জনপ্রতিনিধি উলিপুরের উন্নয়নে কাজ করেনি। তারা শুধু নির্বাচনে আপনাদের ভোট নিয়ে নিজেদের উন্নতি করেছে। এসময় উপস্থিত জেপির নেতাকর্মীরা হাত উিঁচয়ে বাইসাইকেল মার্কায় ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।