যেখানে আজ থেকে ১০ বছর আগেও বিদ্যুত্ পাওয়াটা ছিল মানুষের জন্য স্বপ্নের ব্যাপার। দিন রাত ২৪ ঘণ্টায় যে এলাকার মানুষের ভাগ্যে বিদ্যুত্ জুটতো মাত্র ৪/৫ ঘণ্টা, বাসা বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুতের লাইন নিতে দিনের পর দিন, মাসের পর মাস এমনকি বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত বিদ্যুত্ পায়নি মানুষ। সেখানে মাত্র ৫ মিনিটে ঘরে বসেই পাচ্ছে বৈদ্যুতিক লাইন। এখানে পল্লী বিদ্যুত্ সমিতির উদ্যোগে মানুষের ঘরে ঘরে ভ্যানে করে পৌছে দেওয়া হচ্ছে বিদ্যুেতর মিটার। পল্লী বিদ্যুত্ দুয়ার মিটারিং কার্যক্রমের আওতায় উপজেলার সাধারণ মানুষের বাড়ি বাড়ি ভ্যানে করে পল্লী বিদ্যুতের সংযোগ ও মিটার পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার ঝিনাইদহ পল্লী বিদ্যুত্ সমিতির হরিণাকুণ্ড সাব জোনাল অফিসের উদ্যোগে এমনই কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলতাফ হোসেন।