একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছানো শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিস থেকে ভোট গ্রহণের যাবতীয় ব্যালট পেপারসহ আনুষঙ্গিক সামগ্রী নিয়ে রাঙ্গামাটি বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকার ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়। নির্বাচনের ভোট গ্রহণের দুইদিন আগে নির্বাচনী কর্মকর্তারা স্ব-স্ব ভোট কেন্দ্রে গিয়ে অবস্থান নেবেন এবং ভোট কেন্দ্র প্রস্তুত করবেন। ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ ও ফলাফল গণনা শেষে পুনরায় নির্বাচনী কর্মকর্তাদের হেলিকপ্টারযোগে ফিরিয়ে আনা হবে।
রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ির ৪টি উপজেলার মোট ২১টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রীসহ সংশ্লিষ্ট প্রিজাইডিং ও পোলিং অফিসারদের পাঠাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।