ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত দুই

কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ শিমুলতলি মোড়ে ট্রাক অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। গত বুধবার রাত ১১টায় ময়মনসিংহ হতে কিশোরগঞ্জগামী বাঁশ বোঝাই একটি ট্রাক ঈশ্বরগঞ্জ বাজারগামী যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই উপজেলা জাটিয়া গ্রামের রিকশাচালক সিরাজুল ইসলাম (৫০) নিহত হন। এ সময় দুর্ঘটনায় একই গ্রামের আব্দুল হামিদের পুত্র আবু ইউসুফ, কড়ইকান্দি গ্রামের সুরুজ আলীর পুত্র মুনসুর ও খৈরাটি গ্রামের আব্দুল হেকিমের পুত্র ফেরদৌস আহমেদ গুরুতর আহত হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে গুরুতর আহত আবু ইউসুফ (৩৪)  রাস্তায়          মারা যান। পুলিশ ঘাতক ট্রাকটি আটক  করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।