যশোরে খাল খনন প্রকল্পের উদ্বোধন

 “৬৪টি জেলার অভন্তরস্থ ছোট নদী, খাল এবং ৭টি জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় যশোর জেলার সদর উপজেলার ভেকুটিয়া নামক স্থানে আরবপুর খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান। এ সময় যশোর জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটি এর সভাপতি ও জেলা প্রশাসক, যশোর মো. আব্দুল আওয়াল ও কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবুল ইসলাম, যশোর পওর সার্কেল, বাপাউবো, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তার দপ্তর, কেজিডিআরপি, বাপাউবো, যশোর এর উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. হাফিজুর রহমান এবং যশোর পওর বিভাগ, বাপাউবো, যশোর এর নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীসহ স্থানীয় উপকারভোগীগণ। — প্রেস বিজ্ঞপ্তি