গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিজ বাড়িতে নাজিমুদ্দিন (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত নিজামুদ্দিন উপজেলার বাজিতনগর গ্রামের মৃত বাজিত উল্যার ছেলে। বুধবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তৈয়ব আলী (৬০) ও জহুরুল ইসলাম (৪০) নামে দু’জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, একটি সংঘবদ্ধ দুর্বৃত্তদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে এসে ত্রাস সৃষ্টি করে। ভয়ে লোকজন ছুটোছুটি করে পালাতে থাকে। এসময় নিজামুদ্দিন ঘর থেকে বের হওয়া মাত্র তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে আশপাশের লোকজন নিজামুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সোনালত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৪০ জন
সাঘাটা থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন হত্যার ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দু’জনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এএএম