মানুষ ঢুকেছে ঘরের মধ্যে, সুনসান হলো পাড়া—
মানুষের চাপে যারা ছিল হাঁপ-এ, জাগিয়া উঠিলো তারা।
জাগিয়া উঠিলো প্রকৃতির প্রাণ, পাখিরা উঠিলো ডেকে,
পাতা ও ফুলেরা চারপাশে দিল অদ্ভুত রং এঁকে।
নিশ্বাসে যে বায়ু, কেড়ে নিত আয়ু, সে বায়ু বিষ ছাড়া,
যাদের রেখেছে দমিয়ে মানুষ, দখল নিয়েছে তারা।
যার যা প্রাপ্য প্রকৃতির কাছে, যার যেটুকুন হক—
বঞ্চিত করে, প্রকৃতির চোখে, মানুষ আজ প্রতারক।