সাবান কীভাবে কোভিড-১৯ ভাইরাস ধ্বংস করে?

করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি এবং দূষিত যে কোনো বস্তুর উপরিভাগ থেকে ছড়ায়। যে কোনো বস্তুর ওপর এটি ৭২ ঘণ্টা টিকে থাকতে পারে। তবে সাধারণ জীবাণুনাশকও একে মারতে পারে। অতএব জনসমাগম এড়াতে হবে, ঘন ঘন সাবান-পানি (ক্ষারযুক্ত) বা হ্যান্ড স্যানিটাইজার (৬০-৯৫ শতাংশ অ্যালকোহলযুক্ত) হাত দিয়ে ধুতে হবে এবং হাঁচি-কাশির সময় নাক-মুখ কনুই ঢেকে রাখতে হবে বা টিস্যু ব্যবহার করে তা ঢাকনাসহ বিনে ফেলতে হবে। আইসোলেশন ও হোম কোয়ারেনটাইন ব্যক্তিসহ সর্বসাধারণের সাবান-পানি (ক্ষারযুক্ত) ব্যবহার খুবই জরুরি।

প্রোটিন ও গ­াইকোপ্রোটিন সাবান-পানির ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতিতে আর্দ্র বিশে­ষিত হয়ে মনোস্যাকারাইড ও অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। অ্যামাইনো অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে সোডিয়াম অ্যামাইনো এসিটেট নামক লবণ এবং লিপিড অণু সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে গি­সারল ও লবণ (সাবান অণু) উত্পন্ন করে। এভাবে ভাইরাস দেহের আবরণ সাবান-পানি ধ্বংস করে। একইভাবে রাইবোনিউক্লিক অ্যাসিড (আরএনএ) সোডিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতিতে আর্দ্র বিশে­ষিত হয়ে পিউরিন এবং পিরিমিডিন ক্ষারক, পেন্টোজ চিনি (বিটা-ডি রাইবোজ) এবং ফসফরিক অ্যাসিড উত্পন্ন করে। পিউরিন ও পিরিমিডিন ক্ষারকগুলো শক্তিশালী ক্ষারের উপস্থিতিতে অ্যাসিড হিসাবে কাজ করে এবং সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে প্রশমিত হয়। রাইবোজ চিনির হাইড্রক্সাইড মূলকগুলো পানির সঙ্গে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ‘অণুর সংবন্ধন’ ঘটে, অর্থাত্ রাইবোজ চিনির সক্রিয়তা বিনষ্ট হয়। এভাবে সাবান-পানি কোভিড-১৯ ভাইরাস (এসএআরএস-কোভি-২)- কে ধ্বংস করতে পারে। যে ক্ষারের চকন মান যত ছোট সে ক্ষার তত শক্তিশালী। কাপড় কাঁচা সাবানে শক্তিশালী ক্ষার, সোডিয়াম হাইড্রক্সাইড বিদ্যমান। অতএব, হাতের নাগালে ও সহজলভ্য কাপড় কাঁচা সাবান দ্বারা ঘন ঘন হাত ধুয়ে কোভিড-১৯ ভাইরাস (এসএআরএস-কোভি-২)-কে প্রতিরোধ করা অধিক কার্যকর।

মো. আবু হানিফ ভূইয়া

উপাধ্যক্ষ, চান্দিনা রেদোয়ান আহেমদ

বিশ্ববিদ্যালয় কলেজ, চান্দিনা, কুমিল্লা