করোনা ভাইরাস মোকাবিলায় গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনি এলাকার টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলায় খেটে খাওয়া ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।
বাগেরহাট-২ আসনের এমপি শেখ হেলাল উদ্দিনের উদ্যোগে বুধবার সকালে টুঙ্গিপাড়ায় এ কার্যক্রম শুরু করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল খায়ের বশার, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর বলেন, করোনা দুর্যোগের পুরো সময়ে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার খেটে খাওয়া ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।