মিঠাপুকুরে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় আনারুল ইসলামকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় ধর্ষণের ঘটনায় মঙ্গলবার ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। পুলিশ ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করেছে। আনারুল ইসলাম নাটোরের গুরুদাসপুর উপজেলার আবদুল কুদ্দুস মিয়ার ছেলে। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, গ্রেফতার আনারুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় ধর্ষিতার বাবা মামলা করেছেন। ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।