নরসিংদীর আরশীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধরার দুপুরে শহরের আরশীনগরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বন্ধ একটি দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম।