তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুগঞ্জে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার বড়তল্লা গ্রামে রব্বানী মিয়ার বাড়ি ও শিশু মেম্বারের বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালসহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।