দোকান খোলা রাখায় ফুলবাড়ীতে দুই ব্যবসায়ীকে জরিমানা

ফুলবাড়ীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ না মেনে নিজের ইচ্ছামতো ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মত মাছুমা আরেফিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার তিনকোনা মোড়ে অভিযান চালায়। এ সময় আইন না মেনে দোকানপাট খোলা রাখায় জলিল ক্লোথ স্টোরের মালিক এরশাদুল হক ও আকাশ ইলেকট্রনিকসের মালিক হারুন-অর-রশিদ হারুনের ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।