বাজারে অভিযানের পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ভোক্তাদের মাঝে মাস্ক বিতরণ করল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম।
গতকাল বুধবার জুরাইন বালুর মাঠ কাঁচাবাজার, ধলপুর কাঁচাবাজার এবং মানিকনগর কাঁচাবাজারে অভিযান ও মাস্ক বিতরণ করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল।
অভিযানে চাল, ডাল, আটা, ময়দা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা এবং অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। অভিযানকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।