করোনা ভাইরাস সংক্রমণে সিরাজগঞ্জ জেলার কাজীপুরে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ খাদ্য সংকটে পড়েছে। আর এই খাদ্য সংকটে সরকারের পাশপাশি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপির নিজস্ব তহবিল থেকে এই উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ২ হাজার দুস্থ মানুষের মাঝে ১৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সায়াবিন তেলসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, টি এম আতিকুর রহমান নান্নু, শত্তকত হোসেন ও শাহজাহান আলী খান। এরই অংশ হিসেবে মঙ্গলবার সিরাজগঞ্জের কাজীপুরের চালিতাডাঙ্গা, কাজীপুর সদর, মাইজবাড়ী ও সোনামুখী ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিম্নআয়ের ৩০০ পরিবারকে চাল, ডাল, তেল, আলু, চিনি, লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।