করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহন বন্ধ থাকলেও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এখন ফেরি চলাচলে স্বাভাবিকের তুলনায় অর্ধেকের বেশি রাজস্ব আয় হচ্ছে।
জানা গেছে, করোনা সংক্রমণে গণপরিবহন বন্ধের পর ফেরি সংস্থা বিআইডব্লিউটিসির পাটুরিয়া বহরে সাতটি ইউটিলিটি, একটি কে-টাইপ ও দুটি রো-রো ফেরি চলাচল অব্যাহত রয়েছে। স্বাভাবিকের তুলনায় এ ফেরির সংখ্যা অর্ধেক। এতে প্রতি ২৪ ঘণ্টায় প্রায় আড়াই হাজার যানবাহন পারাপার হচ্ছে। যার অধিকাংশ ছোটো গাড়ি। পণ্যবাহী ট্রাকের সংখ্যাও উল্লেখযোগ্য। সংস্থা প্রত্যহ প্রায় ৩২ লাখ টাকা রাজস্ব আয় করছে। তবে, গণপরিবহনের মধ্যে দূরপাল্লার কোচ, বাসসহ অন্য ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় রাজস্ব আয় অর্ধেকে নেমে এসেছে।