ইঞ্জিনভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের পা বিচ্ছিন্ন

তালায় ইঞ্জিনভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবলু মোড়ল (৪০) নামে এক যুবকের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। গতকাল খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া হাসেমীবাড়ি-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।