নান্দাইলে ট্রাক চাপায় দুই জন নিহত

ময়মনসিংহ নান্দাইলে ভুট্টাবোঝাই ট্রাকের চাপায় দুই জন নিহত হয়েছেন। গতকাল বুধবার নান্দাইলের ময়মনসিংহ-কিশোরগঞ্জ চারিআনিপাড়া এলাকার ব্র্যাক অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের পানবিক্রেতা সিরাজুল ইসলাম (৫৫) ও নান্দাইল পৌরসভার কাকচর মহল্লার কৃষক আব্দুর রাশিদ (৭৪)।