মুদিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় যাবতীয় পণ্য মুহূর্তের মধ্যে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে পাঠাও সম্প্রতি তার ডেলিভারি সেবা ‘টং’ পুনরায় চালু করেছে। নিজের ভৌগোলিক বিস্তৃতি বাড়াতে দেশের সবচেয়ে বড়ো খুচরাপণ্যের সুপারশপ চেইন ‘স্বপ্নে’র অংশীদার হয়েছে প্রতিষ্ঠানটি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা জুড়ে পরিচালিত স্বপ্নের ১৩২টি আউটলেটের মাধ্যমে গ্রাহকদের কাছে কাঙ্ক্ষিত পণ্য ও সেবা পৌঁছে দিবে পাঠাও ‘টং’।
করোনা সংক্রমণের মুখে বাংলাদেশ সরকারের নির্দেশনা মেনে স্বেচ্ছায় গৃহবন্দি থাকা গ্রাহকদের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহ নির্বিঘ্নে পৌঁছে দেওয়াই প্রয়োজনীয় জিনিসপত্রের অন-ডিমান্ড ডিজিটাল প্লাটফরম পাঠাও ‘টং’-এর মূল লক্ষ্য। পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুসাইন এম ইলিয়াস বলেন, উদ্যোগটি গ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। কারণ এর মাধ্যমে গ্রাহকরা নিশ্চিতভাবেই আরো ভালো সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। — প্রেস বিজ্ঞপ্তি