এমবাপ্পের অভিযোগ!

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে গুরুতর এক অভিযোগ করেছেন দেশের পুলিশের কাছে। ফরাসি দৈনিক এলইকুইপে জানিয়েছে এমবাপের অনুমতি ছাড়াই অনলাইনে তারই নাম ব্যবহারে করে ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন দিচ্ছে একটি প্রতিষ্ঠান।

গণমাধ্যমটি বলেছে, ‘এমবাপে ফ্রান্সের পুলিশের কাছে অভিযোগ করেছে যে, তার অগোচরে একটি প্রতিষ্ঠান বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন দিয়ে আসছে। যার মধ্যে বিটকয়েন অন্যতম।’

বিজ্ঞাপনটিতে দেখানো হয় ২১ বছর বয়সি এমবাপে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করছে। কারণ এটা এক মাসের ব্যবধানে আপনাকে মিলিয়নিয়র বানিয়ে দেবে। এমবাপে মনে করেন, এই বিজ্ঞাপন তার জন্য মানহানিকর।