করোনায় দ. আফ্রিকায় ভারতীয় বংশোদ্ভূত ভাইরোলজিস্টের মৃত্যু

নোভেল করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত ভাইরোলজিস্ট তথা এইচআইভি গবেষক গীতা রামজি। এক সপ্তাহ আগে লন্ডন থেকে ফেরেন তিনি। যদিও তার মধ্যে করোনার কোনো উপসর্গও দেখা যায়নি বলে জানা গেছে। আনন্দবাজার পত্রিকা

৬৪ বছর বয়সি গীতা রামজি ডারবানে সাউথ আফ্রিকান মেডিক্যাল রিসার্চ কাউন্সিলে (এসএএমআরসি) ক্লিনিক্যাল ট্রায়ালস ইউনিটের মুখ্য গবেষক এবং এইচআইভি প্রিভেনশন রিসার্চ ইউনিটের পরিচালক ছিলেন। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এসএএমআরসির প্রেসিডেন্ট ও সিইও গ্লেন্ডা গ্রে। সংবাদমাধ্যমে লিন্ডা বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, মঙ্গলবার হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক গীতা রামজি। কোভিড-১৯ ভাইরাসজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।’