রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নে দুস্থ, অসহায় ও দরিদ্র কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও জীবাণুনাশক বিতরণ করা হয়েছে। গতকাল বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) অনুপ্রেরণায় রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. ছালাউদ্দিন ভুঁইয়া তার ব্যক্তিগত তহবিল থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে কিংবা রাস্তায় চলার পথে মানুষের হাতে তুলে দেওয়া হয় খাদ্য ও জীবাণুনাশক সামগ্রীর প্যাকেট। একই সঙ্গে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে লিফলেট বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে লোক সমাগম না করে এ কর্মসূচি সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, ইউপি সদস্য আলমগীর হোসেন, জাকিয়া সুলতানা, আওয়ামী লীগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল, মোমেন মোল্লা, উপজেলা যুবলীগ নেতা ইমন হাসান খোকন, মনিরুজ্জামান ভুঁইয়া, জাহিদুল ইসলাম ভুঁইয়া, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাকী আক্তার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খান জয়, সমাজ সেবক দেলোয়ার হোসেন প্রমুখ। রূপগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬ হাজার ৫০০ দরিদ্র কর্মহীন মানুষের মধ্যে পর্যায়ক্রমে এ ত্রাণ বিতরণ করা হবে।